মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্র শিবির।

সোমবার বেলা ১১টার দিকে গাইবান্ধা পৌর পার্কে জেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলা শিবিরের সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডলসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির ব্যবস্থা করার আহ্বান জানান।

সমাবেশ শেষে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর পার্ক চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২১ জুন একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার চৌরাস্তায় সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ সময় সালাউদ্দিন নামে এক শিবিরকর্মী গুরুতর আহত হন।

নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X