মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জের মোহনপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৫টায় মোহনপুর ইউনিয়নের মোহনপুর লঞ্চঘাট এলাকায় মোহনপুর মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

সমাবেশটি সঞ্চালনা করেন কৃষ্ণনগর হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

এছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, সাংবাদিক শামস শামীম, সাবেক মেম্বার আজিজুর রহমান, উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক সেলিম, মসিউর রহমান রাসেল, নূরুল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হোসেন বলেন, অবৈধ মাদক কারবারি ও মাদকাসক্তরা সমাজ ও দেশের শত্রু। তারা নিজেদের স্বার্থে পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, মাদক গডফাদাররা প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করছে। মোহনপুর ইউনিয়নে ইতোমধ্যে মাদক কারবারি ও মাদকাসক্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

প্রধান বক্তা ওসি রতন শেখ বলেন, মাদক ও অনলাইন জুয়া বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। শহরে নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকের দাম বেড়েছে এবং সরবরাহ কমেছে, ফলে কারবারিরা এখন গ্রামাঞ্চলের দিকে ঝুঁকছে। তিনি জানান, এই এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও আসক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X