মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা শাখার উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের লামা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহিন। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন লামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. শামশুল হক।অনুষ্ঠানে দারুল কোরআন উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি মো. মামুন। ইসলামিক সংগীত পরিবেশন করেন লামা পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলীকদম উপজেলা সভাপতি মো. হৃদয় চৌধুরী, বান্দরবান জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, লামা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. কাজী ইব্রাহিম এবং বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। তিনি শ্রমিকদের অধিকার, সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন লামা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. শামশুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আব্দুর রহিম ও শফিকুল ইসলাম বাবুল।সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X