মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টার’ কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় সাদিয়া (২৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব।

যশোর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়না। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. দিদার এ ইলাহী ইমু ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজকে সদস্য করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ একটি প্রতিবেদন জেলা সিভিল সার্জন বরাবর দাখিল করতে কমিটির নিকট অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুলাইমানের স্ত্রী সাদিয়া শারীরিকভাবে অসুস্থ হলে গত ২৮ এপ্রিল তাকে ‘রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সবকিছু ঠিক আছে বলে রোগীকে দুই দিন ভর্তি রেখে চিকিৎসাও দেওয়া হয়। বাড়ি ফেরার পর রোগী (সাদিয়া) পুনরায় অসুস্থ পড়লে তাকে খুলনা আদ্ব-দীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তার মৃত্যু হয়। এ ঘটনার পর মৃত সাদিয়ার স্বামী সুলাইমান বাদী হয়ে ‘রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ পরিচালকের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন। ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করেন তিনি।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটির তালিকা হাতে পাওয়ার পর সভাপতিসহ দুই সদস্যকে জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ভুক্তভোগী সুলাইমান তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানা কর্তৃক সেই অভিযোগের কপি আমার দপ্তরে আসলে তা জেলা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে ঘটনা তদন্তের নিদের্শনা এসেছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X