মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ । ছবি-প্রতিনিধি

সুনামগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তার কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জেলা শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তি হলেন দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সাদিক হাসান (২২)।

র‍্যাব সূত্রে জানা যায়, শহরের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিক হাসান অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যায়।

র‍্যাব জানায়, তিনি বিভিন্ন অনলাইন গেমিং ও জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে অধিক লাভের প্রলোভন দেখিয়ে লোকজনকে যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন পেতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X