মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ । ছবি-প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা।

শুক্রবার জুমার নামাজের পর জেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, জাতীয় সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে করা বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর। তারা সংশ্লিষ্টদের অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরও জোরদার করা হবে বলেও সতর্ক করেন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি ডা. আতাউর রহমান, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা নুর আহমদ, সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফিন, হাফিজ আনুয়ার হুসাইন, মাওলানা বশির উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুনায়েদ কবির এবং মাওলানা রইস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X