বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ব্র্যাকের উদ্যোগে কৃষককে পাওয়ার টিলার প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ব্র্যাকের উদ্যোগে কৃষককে পাওয়ার টিলার প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা

দেশের কৃষি উন্নয়ন ও কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে এক কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ শাখার ঋণগ্রহীতা মোছা. জুলেখা খাতুন ও তার স্বামী কৃষক মো. তমিজউদ্দীনকে একটি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।

ব্র্যাক সূত্রে জানা যায়, পাওয়ার টিলারটির মোট মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে ৯০ হাজার টাকা অনুদান হিসেবে বহন করছে ব্র্যাক। অবশিষ্ট ৯০ হাজার টাকা সুবিধাভোগী কৃষক ১২টি কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।

পাওয়ার টিলার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) পলাশ সাহা, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাজেদুর রহমান, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) মো: আব্দুস ছাত্তার শেখ,ডেপুটি ম্যানেজার (বিডিইউ) মো. মেহেদী হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএসলিড) মো. হাফিজুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. নুরুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মোশাররফ হোসেন এবং সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) মো. রায়হান ফারুক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্র্যাকের এ ধরনের সহায়তা কৃষকদের স্বাবলম্বী করতে সহায়ক হবে।

উল্লেখ্য, ব্র্যাকের কালীগঞ্জ শাখা থেকে এর আগে মাছের পোনা, হাঁস ও মুরগির বাচ্চা, ধান ও সবজির বীজ, ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

X