বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রী এখন সিলেটে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:১৪ এএম
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি সফরের অংশ হিসেবে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছেই তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া বিকাল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে খানসামায় প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে ৪ বাল্কহেডকে জরিমানা

গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগের তদন্ত দাবি তাসনিম জারার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছাল

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

X