মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশ (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আকাশ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার বাসিন্দা এবং মো. সেলিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মেলা-২০২৬’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত টিকটকার ও কনটেন্ট নির্মাতারা অংশ নেন।

একই দিন বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে ঘুরতে এলে কয়েকজন অংশগ্রহণকারী তাদের ঘিরে ধরেন। অভিযোগ রয়েছে, তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশালীন ইংরেজি ভাষায় মন্তব্য করেন এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন।

ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন কথিত কনটেন্ট নির্মাতাকে বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার মুখে পড়ে সংশ্লিষ্টরা।

ঘটনার পরদিন ৯ মে গ্রিন ভ্যালি পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানে নেমে কয়েকজন আসামিকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি আকাশ দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সকালে লালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X