মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা । ছবি-গ্রামের কাগজ

দেশের অন্যতম বৃহৎ ভ্রমণভিত্তিক অনলাইন কমিউনিটি 'ট্রিপ এশিয়া এক্সপার্টস' (Trip Asia Experts)-এর উদ্যোগে বহুল প্রতীক্ষিত 'গ্র্যান্ড' মিটআপ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১৩০ জন ভ্রমণপ্রেমী অংশগ্রহণ কারি । ১৩ জুন রাজধানীর মিরপুর-১২ এর বাফেট লাউঞ্জে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১৩০ জন ভ্রমণপ্রেমী অংশগ্রহণ করেন।

ভ্রমণকে ঘিরে অভিজ্ঞতা বিনিময়, নতুন গন্তব্য সম্পর্কে আলোচনা, ভ্রমণ-সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ারিং এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১টি দেশ ভ্রমণকারী ও ‘পাসপোর্ট গার্ল’ খ্যাত কাজি আসমা আজমেরি। তিনি তার দীর্ঘ ভ্রমণ অভিজ্ঞতা, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ভ্রমণ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগাভাগি করেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।১৬১টি দেশ ভ্রমণকারী ও ‘পাসপোর্ট গার্ল’ খ্যাত কাজি আসমা আজমেরি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক এবং শাহ মো. আব্দুল খালেক। তারা ভ্রমণ, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং নিরাপদ ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ।

ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর অ্যাডমিন প্যানেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র, উপহার সামগ্রী, বিশেষ পুরস্কার এবং নানা আয়োজন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ট্রাভেল গ্রুপ হিসেবে ট্রিপ এশিয়া এক্সপার্টস শুধু ভ্রমণের তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম নয়; বরং এটি ভ্রমণপ্রেমীদের একটি পরিবারে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একই ছাদের নিচে এনে ভ্রমণকে কেন্দ্র করে বন্ধুত্ব, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দিনব্যাপী প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ, ফটোসেশন এবং আনন্দঘন মুহূর্তে ভরপুর এই মিলনমেলা অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ভ্রমণপ্রেমীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X