বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩০ পিএম
কক্সবাজারে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টা ৫৩ মিনিটে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তিনি বিমান থেকে নেমে সড়কপথে পিএমখালীতে যান এবং নিজ হাতে কোদাল চালিয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

পুনঃখনন উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেও পাতলী গ্রামের হাজারো মানুষ খালের পাড়ে জড়ো হন। সকাল থেকেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অপেক্ষা করেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী পৌঁছালে তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং “প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ অন্যান্য সংসদ সদস্যরা।

৮ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক পাতলী খালটি ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন শুরু হয়েছিল। তিনি তখন পিএমখালীতে এসে নিজ হাতে কোদাল চালিয়ে খাল খননের সূচনা করেন এবং একটি খেজুর গাছ রোপণ করেন, যা এখনো ঐতিহাসিক স্মৃতি হিসেবে টিকে আছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, এই খাল পুনঃখননের ফলে আশপাশের প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X