মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

বাংলাদেশে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি এবং এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের সম্ভাবনা যাচাই করতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়নের জন্য আত্মনির্ভরশীল হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের সক্ষমতা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো জাতি হঠাৎ করে উন্নত হতে পারে না। আজকের উন্নত চীন তাদের শিক্ষা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফল। জনগণকে শিক্ষিত ও কর্মমুখী করে তুলেই তারা এই অবস্থানে পৌঁছেছে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যে শিশুদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয় এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই অথবা আগস্ট মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল এখানে আসবে। বাংলাদেশ ও চীনের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

অনুষ্ঠান শেষে অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X