মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের ফলাফল প্রশর্দন ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুমিরমারা গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আল বাক্কী।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশের আয়োজনে স্পেশাল প্রোগ্রামডেভেলপমেন্ট’র (এগ্রিকালচার) আওতায় সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ পাখিমারা শাখার ব্যবস্থাপক আব্দুল করিম।

বক্তব্য রাখেন প্রকল্পের মৎস্য কর্মকর্তা ইমরান হোসাইন, সফল কৃষক হাফিজুর রহমান, নিজাম মল্লিক,আবু সালেহ শিকদার, রশিদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানে ৯০ জন কৃষান কৃষানীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হীড বাংলাদেশ পাখিমারা শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষের মাধ্যমে কৃষকগন সফলতা লাভ করেছে।

হীড বাংলাদেশ’র স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট’র কৃষি কর্মকর্তা সোহেল সিকদার বলেন, মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছে কারন এই প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষে উৎপাদন খরচ কমেছে।

তিনি আরও বলেন হীড বাংলাদেশের পরামর্শ অনুযায়ী এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে ফলন ভাল হওয়ায় বিগত বছরের তুলনায় এ বছর আর্থিকভাবে কৃষকগন বেশি লাভবান হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উর্ধধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী বলেন, মালচিং পেপার প্রযুক্তি ব্যবহারের উপকারী দিক নিয়ে আলোচনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X