মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:২০ পিএম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে গ্রেড-২ পদমর্যাদায় সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে সব ধরনের অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। চুক্তিপত্রের মাধ্যমে অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তিনি সিডিএ চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার প্রত্যাশী ছিলেন এবং দল তাকে মূল্যায়ন করেছে। তিনি এই দায়িত্ব সর্বোচ্চভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা যায়, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের কাইছের গো নতুন বাড়ির বাসিন্দা। তার বাবা মরহুম মোয়াজ্জেম হোসেন। তিনি ১৯৭৭ সালে এসএসসি, ১৯৭৯ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদলের মাধ্যমে। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন।

পরবর্তীতে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

২০১৪ সালের উপজেলা নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কারাবন্দি অবস্থায় দলের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পান।

২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার কারণে তিনি বিভিন্ন সময় কারাবরণ ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X