মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুবিপ্রবির ভিসি পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য (ভিসি) পরিবর্তনের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে দাবি করা হয়, অনির্বাচিত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বর্তমান উপাচার্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর মনোনীত ব্যক্তি। তার দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের লোকবল নিয়োগের প্রায় ৮০ শতাংশই ওই গোষ্ঠীর অনুসারী এবং সুনামগঞ্জ ও সিলেট বিভাগের বাইরের ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া উপাচার্যের প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একই নিয়োগ বিজ্ঞপ্তি একাধিকবার প্রকাশ এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শর্ত সংযোজন তার প্রশাসনিক অদক্ষতার প্রমাণ। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ—উভয় স্থানে প্রতিষ্ঠার সিদ্ধান্ত থাকলেও তিনি এককভাবে শুধুমাত্র শান্তিগঞ্জে স্থাপনের লক্ষ্যে একনেকে ফাইল পাঠিয়েছেন। এ বিষয়ে তিনি জেলার পাঁচজন সংসদ সদস্যের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, নিয়োগ বাণিজ্যের সুবিধার্থে উপাচার্য তার পছন্দের ও অনুগত ব্যক্তিদের সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। সেখানে সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদদের পাশাপাশি সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্যকেও সদস্য করা হয়নি বলে দাবি করা হয়।

এ অবস্থায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত স্থানটি জেলার অন্যতম বৃহৎ হাওর এলাকার মধ্যে হওয়ায় সেখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হলে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ হাওর ‘দেখার হাওর’ ধান ও মাছ উৎপাদনের একটি বড় উৎস। তাই হাওরের স্বাভাবিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করে সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেস, সদস্য সচিব মোনাজির হোসেন সুজন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাবেক সিভিল সার্জন ডা. মনোয়ার আলী, শিক্ষাবিদ যোন্বেশ্বর দাস, অ্যাডভোকেট এনাম আহমদ, যুগ্ম সদস্য সচিব বদরুল কাদির শিহাব ও রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রদল নেতা শাহ্ রাহুল, মামুনুর রশিদ শান্ত এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের যুগ্ম আহ্বায়ক তুর্য দাসসহ আরও অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X