মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভোলাহাটে পাটনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
ভোলাহাটে পাটনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫ ও ২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তি বিস্তার, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হোসেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষণভিত্তিক চাষাবাদ কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পগুলো মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, সোনালী ব্যাংক ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল, এনজিও “ভার্ক” এর সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের শুধু উৎপাদন বাড়ানোই নয়, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করাই মূল লক্ষ্য। কৃষি, প্রাণিসম্পদ, ব্যাংকিং ও সমবায় খাতের সমন্বয় কৃষকদের আর্থিকভাবে আরও সক্ষম করে তুলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X