মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

এমএম ফিরোজ, মোংলা
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

মোংলা বন্দর এলাকার দিগরাজ বাজার থেকে লক করা অবস্থায় দুটি মোটরসাইকেল চুরির ঘটনা প্রথমে সাধারণ চুরি বলে মনে হলেও, তদন্তে বেরিয়ে এসেছে একটি সুসংগঠিত আন্তঃজেলা চোর চক্রের কার্যক্রম। ওই ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে মোংলা থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া চারটি মোটরসাইকেল।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১০ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিগরাজ বাজারে মোটরসাইকেল চুরির ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে রামপাল উপজেলার রনি হাওলাদারের সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিষয়ে তথ্য দেন।

রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে মোংলা ও রামপালের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। ভোর পর্যন্ত চলা অভিযানে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রামপাল উপজেলার রনি হাওলাদার ও মেহেদী হাসান, মোংলা উপজেলার সজীব আহমেদ জয়, সাজেদুল ইসলাম ও নাজমুল শেখ এবং ফকিরহাট উপজেলার তানভীর হোসেন শাওন।

তদন্তে জানা যায়, মোংলা বন্দর ও রামপাল বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেলের ব্যবহারও বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী জানান, দিগরাজ বাজার ও মোংলা শহরের বিভিন্ন মার্কেটের সামনে অসতর্কভাবে রাখা মোটরসাইকেল চোরেরা নকল বা ‘মাস্টার-কি’ ব্যবহার করে দ্রুত নিয়ে পালিয়ে যেত।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পরিকল্পিতভাবে গ্রুপভিত্তিক কাজ করত। চক্রের সদস্যদের কেউ মোটরসাইকেল চিহ্নিত করত, কেউ লক ভাঙত, আবার কেউ চুরি করা যানবাহন দ্রুত অন্য জেলায় পাচারের দায়িত্ব পালন করত। চোরাই মোটরসাইকেলগুলো মূলত ফকিরহাট ও রামপালের সীমান্ত এলাকা ব্যবহার করে নড়াইল, যশোর ও গোপালগঞ্জে পাঠানো হতো।

পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে, চক্রটির পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না। একই সঙ্গে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা দুটি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করছিলাম। কিন্তু চক্রের এক সদস্যকে আটক করার পর পুরো নেটওয়ার্কের তথ্য সামনে আসে। এটি একটি সুসংগঠিত আন্তঃজেলা চোর চক্র, যারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X