মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রেমের টানে লালমনিরহাটে কোরিয়ার যুবক

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৪০ এএম
প্রেমের টানে লালমনিরহাটে কোরিয়ার যুবক

প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের লালমনিরহাটে এসেছেন এক যুবক। দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম হিউন সু ভালোবেসে বিয়ে করেছেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার তরুণী জান্নাতুল ফেরদৌস মারিয়াকে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে কিম হিউন সু ও মারিয়ার সম্পর্কের সূচনা হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় গভীর প্রেমে রূপ নেয়। পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

মারিয়া স্থানীয় বাসিন্দা মো. আফজাল হোসেনের মেয়ে। তিনি বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগে অনার্সে অধ্যয়নরত। তাদের বাড়ি তিস্তা ফুটবল মাঠসংলগ্ন পাঙ্গাটারী এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আগে স্থানীয় একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিম হিউন সু। ধর্মীয় বিধান অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ এবং বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। নবদম্পতিকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ভালোবাসার টানে ভিনদেশ থেকে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ের মতো ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কিম হিউন সু ও মারিয়ার প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।

নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের বাধা পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক আবারও প্রমাণ করেছে, ভালোবাসা কোনো সীমান্ত মানে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X