মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:২৫ এএম
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পংকজ শীল ওই এলাকার বাসিন্দা এবং মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ৫ থেকে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল চক্রশালা এলাকায় প্রবেশ করে। এ সময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী তাদের মুখোমুখি হলে ছিনতাইকারীরা অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করেন।

প্রথমে আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীলের মৃত্যু হয়। গুরুতর আহত তিলক চক্রবর্তী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুই ব্যক্তির ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

তিনি জানান, হামলার ঘটনায় একাধিক ছিনতাইকারী জড়িত ছিল। এর মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশের দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X