মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার মারধরে নিয়ামত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নিয়ামত আলী অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামালহাট গ্রামে ইরশাদ আলীর একটি দোকান রয়েছে। ব্যবসার জন্য ইরশাদকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলেন তার চাচা নিয়ামত আলী। ওই টাকা ফেরত চাওয়া নিয়ে এর আগেও তাদের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার দুপুরে নিয়ামত আলী তার ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চান। এ সময় ইরশাদ ক্ষিপ্ত হয়ে চাচাকে কিল-ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করেন। এতে নিয়ামত আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ইরশাদ আলী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X