বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

রায়হান জনি, কেশবপুর:
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি বিধি অনুযায়ী সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সোমবার নির্ধারিত সময়ের পরও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সকাল ৯টার আগেই জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অফিস সময় শুরু হওয়ার পরও অধিকাংশ কক্ষ বন্ধ ছিল। পরে এক গ্রাম পুলিশ এসে বিভিন্ন কক্ষের তালা খুলে দেন। সকাল সাড়ে ৯টার পর ধীরে ধীরে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। স্থানীয়দের দাবি, এমন চিত্র প্রায়ই দেখা যায়।

এদিকে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ে অফিসে এসেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পাওয়ায় তাদের সময় নষ্ট হচ্ছে এবং প্রয়োজনীয় সেবা পেতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, জরুরি প্রয়োজনে ইউনিয়ন পরিষদে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত সময় ও অর্থও ব্যয় হচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “অফিসিয়াল কাজে উপজেলা কার্যালয়ে প্রশাসকের সঙ্গে দেখা করতে যাওয়ার কারণে আমার কিছুটা দেরি হয়েছে।”

পাঁজিয়া ইউনিয়নের প্রশাসক রুপালী রানী বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে কেউ দেরিতে অফিসে না আসে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ও সময়মতো অফিসে উপস্থিত থেকে জনসেবার কার্যক্রম পরিচালনা করবেন, যাতে সেবাপ্রার্থীদের অযথা ভোগান্তির শিকার হতে না হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X