মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁর নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি সমাজের অন্য সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে বাল্যবিবাহকে একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

টিনেজ সাইবার ক্রাইম প্রসঙ্গে তিনি বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে দূরে থাকা এবং যেকোনো সন্দেহজনক বা সাইবার হেনস্থার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সভার শেষাংশে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার অত্যন্ত চমৎকার ও তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। এ সময় উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থী করতালির মাধ্যমে সায় দিয়ে ভবিষ্যতে নিজেদের সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গলে এমন সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজন করার জন্য জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীকে পুলিশ সুপারের দেওয়া মূল্যবান দিকনির্দেশনাগুলো বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে অনুসরণ করার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X