বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন, উৎপাদিত সূর্যমুখী তেল হচ্ছে বাজারজাত

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। নিজস্ব জমিতে উৎপাদিত সূর্যমুখী থেকে তেল উৎপাদন করে তা বাজারজাত করছেন তারা। মাত্র তিন মাসে বিঘাপ্রতি প্রায় ৩১ হাজার টাকা লাভ হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। একই সঙ্গে ভোজ্যতেলের সংকট নিরসন ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতেও ভূমিকা রাখছে এ উদ্যোগ।

সরেজমিনে জানা যায়, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের খারইখালী পার্টনার কৃষক সমিতির ৩০ জন সদস্য পতিত জমিতে সূর্যমুখী চাষ করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। উপজেলা কৃষি দপ্তরের সহায়তায় তারা জনপ্রতি এক কেজি সূর্যমুখীর বীজ ও ২০ কেজি সার পান।

চলতি মৌসুমে কৃষকরা ৩৩ শতক বা এক বিঘা জমিতে হাইসান-৩৬ জাতের সূর্যমুখী চাষ করেন। প্রতি বিঘায় জমি প্রস্তুত, শ্রমিক মজুরি, সার ও কীটনাশকসহ মোট ব্যয় হয় প্রায় ১৬ হাজার টাকা। মাত্র ১২০ দিনে প্রতি বিঘায় গড়ে ৭ মণ বীজ উৎপাদিত হয়।

উৎপাদিত বীজ থেকে প্রতি বিঘায় প্রায় ২ মণ ২৫ কেজি সূর্যমুখী তেল এবং ৪ মণ খৈল পাওয়া যায়। বর্তমানে সূর্যমুখী তেল প্রতি লিটার ২৫০ টাকা এবং খৈল প্রতি মণ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ৩১ হাজার টাকা লাভ করছেন কৃষকরা।

কৃষকরা জানান, নিজেদের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি তারা বাজারেও ভেজালমুক্ত সূর্যমুখী তেল সরবরাহ করতে পারছেন। অনলাইনে চাহিদা বাড়ায় মোরেলগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় তেল পাঠানো হচ্ছে।

খারইখালী গ্রামের কৃষক কবির আকন, হেমায়েতুল ইসলাম, রেহেনা খানমসহ একাধিক কৃষক বলেন, আগে একটি মাত্র ধান ফসলের ওপর নির্ভর করে সংসার চালাতে হতো। এখন একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে তারা লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের পরামর্শে পতিত জমিতে সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছেন। নিজেদের উৎপাদিত তেল বাজারজাত করতে পেরে তারা আনন্দিত।

কৃষক কবির আকন জানান, তিনি ১০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে প্রায় ৭৭ হাজার টাকা ব্যয় করেছেন। বিপরীতে উৎপাদিত তেল ও খৈল বিক্রি করে প্রায় ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা আয় করতে সক্ষম হয়েছেন।

কৃষকরা উপকূলীয় লবণাক্ত এলাকায় নতুন নতুন ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং উৎপাদিত ফসল রক্ষায় গবাদিপশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণের দাবি জানান।

পঞ্চকরণ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপংকর সমাদ্দার বলেন, কৃষকদের একাধিক ফসল উৎপাদনে উৎসাহিত করতে ৩৫ জন কৃষককে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। খারইখালী পার্টনার কৃষক সমিতির ৩০ জন সদস্য একই মাঠে সূর্যমুখী চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। তাদের সাফল্য দেখে আগামীতে আরও কৃষক এ চাষে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, এক ফসলি জমিকে বহুমুখী চাষাবাদের আওতায় আনতে চলতি বছর প্রথমবারের মতো উপজেলার ১১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। বিশেষ করে খারইখালী পার্টনার কৃষক সমিতির সদস্যরা উৎপাদিত তেল বাজারজাত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, সময়মতো কৃষি বিভাগের পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে কৃষকরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X