মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গোপন ভিডিও ও অর্থ দাবির অভিযোগে সুনামগঞ্জের আসামী যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

র‍্যাব-৯, সিপিসি-৩, র‍্যাব-২, সিপিসি-৩ এবং র‍্যাব-১০-এর যৌথ অভিযানে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাহবুব (৩১) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের মামুন মিয়ার ছেলে।

সোমবার (৭ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিক্যালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানায় মামলা নং-১১৫ (তারিখ: ০৬/০৪/২০২৬ খ্রি.), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

র‍্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সূত্র ধরে যৌথ বাহিনী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মাহবুবের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে বিবাদী ভিকটিমকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে দেখা করেন এবং একপর্যায়ে তাকে বাসায় নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন। এ সময় গোপনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে অর্থ দাবি করা হয় এবং বিভিন্ন সময়ে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া ভিকটিম পরে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানানো হলেও বিবাদী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X