মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ৩ জন আহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় গৃহবধূসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবু মুসা বাদী হয়ে সালেহ আহম্মদ গাজীসহ ৬ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনার পর থেকে প্রভাবশালীদের ভয়ে গত চারদিন ধরে পরিবারটি আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের সিটকাপড় কারিগর ব্যবসায়ী আবু মুসা হাওলাদার জানান, তার মায়ের কবলাকৃত ১৬ শতক জমিতে তিনি প্রায় ৮ বছর ধরে বসতবাড়ি করে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার (৩ জুন) দুপুরে গুলিশাখালী গ্রামে সীমানা বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী সালেহ আহম্মদ গাজীর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে। এ সময় হামলাকারীদের মারধরে ব্যবসায়ীর স্ত্রী সালমা বেগম (৩২), তার শ্যালক আলম খলিফা (৪০) এবং ছেলে কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম খলিফা (২৫) গুরুতর আহত হন। পরে তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ভুক্তভোগী পরিবার মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছে। ব্যবসায়ী আবু মুসা অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা পাকা স্থাপনা নির্মাণ করে তার জমির অংশ দখল করেছে। বিষয়টি নিয়ে একাধিকবার পরিমাপ হলেও সমাধান হয়নি। মামলা করার পরও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

তবে অভিযুক্ত সালেহ আহম্মদ গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। বরং তার পরিবারের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়েছে এবং তাদের চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন, যার নম্বর ১০ (তারিখ ৪.৬.২০২৬)। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X