বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:০০ পিএম
নবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলসহ রুবেল মিয়া সড়কের পাশের খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X