মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার

রাজশাহীতে সচেতনতামূলক র‌্যালি
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার: রাজশাহীতে সচেতনতামূলক র‌্যালি

“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র‌্যালি করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতাল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক এই র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, "ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সরকার। 'ডেঙ্গুমুক্ত রাজশাহী' তথা 'ডেঙ্গুমুক্ত বাংলাদেশ' গড়ার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।"

আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার: রাজশাহীতে সচেতনতামূলক র‌্যালি

তিনি আরও বলেন, "রোগ ছড়ানোর আগেই তা নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। এর অংশ হিসেবে এখন থেকে প্রতি শনিবার সকল অফিস-আদালতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এই কার্যক্রম কেবল শহর বা সরকারি অফিসেই সীমাবদ্ধ থাকবে না; বরং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত তা বিস্তৃত করা হবে। পাশাপাশি সকল ব্যক্তিমালিকানাধীন ও বেসরকারি প্রতিষ্ঠানকেও এই পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় আনা হবে।"

নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, "কোথাও যেন পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করি, তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।" এ সময় ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাংবাদিকদেরও এই সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম'। এছাড়াও রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এই র‌্যালিতে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X