মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:০০ পিএম
নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ সদর মডেল থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১২টা ১০ মিনিটে নওগাঁ সদর থানাধীন খিদিরপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি চৌকস দল খিদিরপুর মুন্সিপাড়া গ্রামের মামুনের মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় মাদক ব্যবসায়ী মোঃ চাঁন মিয়াকে (৬০) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া ওই এলাকারই মৃত আঃ রহমানের ছেলে।

এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরণের মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ থেকে মাদক নির্মূলে এবং যুবসমাজকে রক্ষা করতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X