মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পদ্মা নদীতে ট্রাক্টর পড়ে চালকের মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
পদ্মা নদীতে ট্রাক্টর পড়ে চালকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষের সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিজমিতে চাষাবাদের কাজ করার সময় হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরচালক মো. জয় বিশ্বাস (২৪) নদীতে নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে ট্রাক্টরটি সরিয়ে চালক জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ করতেন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জয় প্রায় তিন মাস ধরে এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, চরকল্যাণপুর এলাকায় ট্রাক্টর নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X