মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (আজ) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বাসটি নদী থেকে তোলা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, সকালে বাসটি ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। এ সময় ঘাটের দুই পাশে দুটি ফেরি অবস্থান করছিল।

এক পাশে “বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর” নামের বড় ফেরিতে যানবাহন ওঠানো হচ্ছিল। অন্য পাশে ছিল আরেকটি মাঝারি আকারের ফেরি।

বাসটি বড় ফেরিতে ওঠার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফেরির র‍্যামের সঙ্গে ধাক্কা লাগে। এতে র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না। যাত্রীরা আগেই নেমে যান। শুধু চালক, হেলপার ও সুপারভাইজার বাসে ছিলেন। তারা আহত অবস্থায় উদ্ধার হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, কোস্ট গার্ডের সদস্যরা এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অংশ নেয়। পাশাপাশি ডুবুরি দলও উদ্ধার কাজে যুক্ত হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বাসটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X