মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাত সকালে মহাসড়কে বাসচাপায় নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:১৫ এএম
সাত সকালে মহাসড়কে বাসচাপায় নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির মেয়েসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানচালক মো. নুরু (৪৫)।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন মোতালেব সরকারের মেয়ে তামান্না খাতুন (১৬)। তাকে গুরুতর অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকাল ৬টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুকুন্দগাতীগামী একটি যাত্রীবাহী অটোভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি সড়কের ওপর পড়ে যায়।

এ সময় এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগতির ‘ঢাকা এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক নিহত হন।

দুর্ঘটনার পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X