বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বাসায় ফিরে যা বললেন সেলিনা হায়াৎ আইভী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৪০ এএম
সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবনে পৌঁছান।

আইভীর মুক্তির খবরে রাত ১১টার পর থেকেই তাঁর বাড়ির সামনে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। দীর্ঘদিন পর তাঁকে ফিরে পেয়ে উপস্থিত সবাই স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

বাসভবনে পৌঁছে সেলিনা হায়াৎ আইভী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই, সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক।

কারাগারে থাকা অন্যান্য নারী বন্দিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জেলে আমার মতো অনেক মা আছেন, যারা নিরপরাধ। আমি আশা করি সরকার তাঁদের প্রতিও সদয় হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত ৩টি হত্যা মামলা, ২টি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

যদিও এসব মামলার কয়েকটিতে তিনি একাধিকবার জামিন লাভ করেছিলেন, তবুও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তাঁর মুক্তি বিলম্বিত হয়।

সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সেলিনা হায়াৎ আইভী। আদালতের এই আদেশের পর তাঁর মুক্তির আইনি বাধা দূর হয় এবং অবশেষে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X