সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টায় পৌর শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচি পালন করেন ব্যাংকের গ্রাহকরা।

‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ও ‘বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ’-এর পৃথক ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ওমর ফারুক খানকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিতে হবে। তারা আরও বলেন, লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস-এ থাকতে পারে না।

বক্তারা ১৮ (গ) ধারা বাতিল করে ইসলামী ব্যাংকের নিজস্ব নীতি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি ব্যাংকিং খাতে বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

তারা অভিযোগ করেন, অতীতে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক মো. রেজাউল করিম, রবিউল আলম বাদল, আবুল কালাম আজাদ, নাজমুল হক খানসহ অনেকে।

এদিকে ইসলামী ব্যাংক মোরেলগঞ্জ শাখার কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বিষয়ে তারা কোনো ধরনের অবহিত নন। শাখার এফভিপি ও শাখা প্রধান আমিনুর রহমান বলেন, গ্রাহকরা নিয়মিত লেনদেন করছেন। মানববন্ধন বা বিক্ষোভ সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের কোনো তথ্য নেই এবং এটি ব্যাংকের কোনো কর্মসূচিও নয়।

তিনি আরও বলেন, ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলছে এবং গ্রাহক সেবা যথারীতি অব্যাহত রয়েছে। টাকা পাচারের আশঙ্কা সম্পর্কেও তিনি কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X