সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার  

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।

সোমবার সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে র‍্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন একটি পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা হালকা বেগুনি রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত লিটন মিয়া ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি মামলার এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X