সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার তিন আসামি গ্রেপ্তার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার তদন্তে সন্দেহভাজন দুই ব্যক্তিসহ মোট তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১ জুন ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের একটি বিশেষ টিম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত আলোচিত একটি অপহরণ মামলার তদন্তের অংশ হিসেবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা হলেন মোঃ ফিরোজ আলম (৩০) ও মোঃ রুবেল হোসেন রাসেল (৩০)। ফিরোজ আলমের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার পাকুরা এলাকায়। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া সরকার বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে, রুবেল হোসেন রাসেলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার আন্দারোপাড়া এলাকায়। তিনিও ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া একই অভিযানে একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রুবেল রানাকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘিরচালা এলাকায়।

পুলিশ জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপহরণ মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X