সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত।

নওগাঁর মান্দা ও সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। নিহতরা হলো- মান্দা উপজেলার কায়াপাড়া গ্রামের মামুন হোসেনের ছেলে মাশফিক (১০) ও সদর উপজেলার জগৎসিংহপুর গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে শাফায়াত (২২ মাস)।

স্বজনরা জানায়, দুপুর ১টার দিকে সহপাঠীদের সঙ্গে মাশফিক পার্শ্ববর্তী আত্রাই নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর অসাবধানবশত সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খবর দেয় ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। দীর্ঘক্ষণ পর তাকে নদী থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শাফায়াত। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে ওই পুকুরে উদ্ধার অভিযান চালায় স্থানীয়রা। কিছুক্ষণ পরে তার মরদেহ পাওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X