সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জিয়াউর রহমান ছিলেন অসাধারণ দেশপ্রেমিক: ঢাবি উপাচার্য

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন অসাধারণ দেশপ্রেমিক। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় বাকশাল শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”

রবিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ পৌর পার্কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। বিশেষ আলোচক ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম এবং পৌর বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম রেজাউল করিম সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অবদান দেশের মানুষ আজও স্মরণ করে। তিনি দুর্ভিক্ষপীড়িত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেন, নিরক্ষরতা দূরীকরণে কাজ করেন এবং ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন গোষ্ঠী ও বর্ণভেদ দূর করে জাতীয়তাবাদী বাংলাদেশ গঠনে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি ফ্যাসিবাদী রাজনীতি পরিহার করে জিয়াউর রহমানের আদর্শ ধারণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X