সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ত্রাণমন্ত্রী দুলু

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৬:০৭ পিএম
লালমনিরহাটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ত্রাণমন্ত্রী দুলু

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে কয়েক হাজার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ‎ ‎শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন ও বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। ‎ ‎​খাবার বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লালমনিরহাটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎তার বিরুদ্ধে সমালোচনা ও অপপ্রচারের বিষয়ে মন্ত্রী আরও বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য, সস্তা বাহবা পাওয়ার জন্য নয়। যারা ক্ষমতার বাইরে থেকে সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করছেন, তাদের বলব মুখে বড় বড় কথা বন্ধ করে রাজপথে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে সমালোচনা করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। দেশবাসী ভালো করেই জানে কারা সংকটে পাশে থাকে আর কারা শুধু সমালোচনা করতে পারে। মনে রাখতে হবে শুধু ফাঁকা আওয়াজ ও সমালোচনা করে জনগণের মন জয় করা যায় না। ‎ ‎​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। ‎ ‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল সহ স্থানীয় জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X