সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০১:০৫ পিএম
ছয় নবজাতকের মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, মায়েদের বক্তব্যসহ সব দিক বিশ্লেষণ করেই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

আজ শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না। আরও তিন দিন সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি জানান, হাসপাতালে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত না হলে প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যাবে, তাই সময় বাড়ানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার দিন এক মায়ের অনুরোধে হাসপাতালের এসি প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এটি রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সময়ের মধ্যে ঘটে। এ সময় বিকল্প ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আশ্বস্ত করেন যে, তদন্ত কমিটি হাসপাতালের সব দিক খতিয়ে দেখছে। ঘটনার প্রকৃত কারণ দ্রুতই সামনে আসবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারি পরবর্তী (পোস্ট-অপারেটিভ) ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাতেই ময়নাতদন্ত না করেই মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X