সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুল কেটে ন্যাড়া করার ঘটনায় স্বামী-ননদ আটক

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চাঁদ আলী খাঁ পেশায় ইটভাটার শ্রমিক। তিনি ওই গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে গত রোববার সকালে নির্যাতনের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী ও ননদ বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। একপর্যায়ে তাদের দাবির মুখে তার বাবা দেড় লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে আবারও টাকা দাবি করা হলে তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

তিনি আরও জানান, বাবার বাড়ি থেকে সময়মতো টাকা এনে দিতে না পারায় স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। পরে তিনি স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাতেই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে দুপুরে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X