সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১১:২৫ এএম
গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

ঈদের দিনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে ইয়াসিন হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোক ও মাতমে।

নিহত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সে দুপুরে কোরবানির মাংস খেতে বসেছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহার নামাজ শেষে পরিবারের সবাই মিলে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেন। গরু কোরবানি ও মাংস কাটার কাজ শেষে দুপুরে রান্না করা মাংস পরিবেশন করা হয়।

খাবার খাওয়ার সময় হঠাৎ ইয়াসিনের গলায় গরুর মাংস আটকে যায়। মুহূর্তেই তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সকালে ছেলে আমার সঙ্গে ঈদের নামাজ পড়ে বাড়ি আসে। তারপর কোরবানি করি, দুপুরে সবাই মিলে খেতে বসি। হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর বেঁচে নেই। ঈদের দিনেই আমি আমার সন্তানকে হারালাম।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে কিশোরের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং ঘটনাটি স্বাভাবিকভাবে তদন্ত করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X