সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় মামলা

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:০০ পিএম
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় মামলা

ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ মে) রাতে রমনা থানায় মামলাটি করেন নিহত এক নবজাতকের পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার সকাল ছয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হাসপাতালের একটি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারগুলোর পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন এসি বিশেষজ্ঞ ও অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি মো. হাসমতুজ্জামান। তিনি দাবি করেন, যে ওয়ার্ডে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে বিল্ডিং কোড মেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, হাসপাতালে সেন্ট্রাল এয়ারকন্ডিশন ব্যবহারের কথা থাকলেও সেখানে স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে, যা হাসপাতালের জন্য উপযুক্ত নয়। খরচ কমানোর উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মো. হাসমতুজ্জামান আরও বলেন, এসির গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরীক্ষা করলে গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা তদন্তে সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X