সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে বিদ্যুৎ বিপর্যয়, দুর্ভোগে ১৭ হাজার পরিবার

রায়হান জনি, কেশবপুর :
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের একাধিক বিদ্যুৎ পিলার ঝড় ও ভারী বৃষ্টির কারণে হেলে পানিতে পড়ে গেছে। এতে প্রায় ১৭ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় অন্তত ১৯টি বিদ্যুৎ পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাত থেকেই ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো, মোবাইল ফোন চার্জ দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ভোগান্তি তৈরি হয়েছে। সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, তীব্র গরমে শিশু ও বয়স্কদের কষ্ট কয়েকগুণ বেড়ে গেছে। অনেকের ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পিলার ও লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। তবে নতুন পিলার স্থাপন ছাড়া পুরোপুরি স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব নয়। ঈদকে সামনে রেখে বিকল্প সংযোগের মাধ্যমে রাত ১০টার মধ্যে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X