সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে প্রধান জামাত শাহ্ মখদুম ঈদগাহে

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৫:৪৫ এএম
রাজশাহীতে প্রধান জামাত শাহ্ মখদুম ঈদগাহে

পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নগরজুড়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি সরকারি ভবন ও প্রধান সড়কসমূহ বিশেষভাবে সজ্জিত করা হবে।

নগরীর প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে যদি ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হয়, তাহলে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদ-এ।

নগরীর অন্যান্য ঈদগাহেও স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোমসহ বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ঈদের পর দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজশাহী সিটি করপোরেশন। এছাড়া নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে—পরিবেশ রক্ষার্থে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে, যাতে নগর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X