সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের স্থানগুলো ঘুরে দেখেন এবং শেষ সময়ের প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শেষ মুুহুর্তেই কাজ চলছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সিটি কর্পোরেশনকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী নগরীকে ক্লিন করা হবে। এ কাজে আমি নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক অর্থ দিয়েছেন। এটি পরিছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি। এটি তাদের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। গতকাল আমরা পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ অন্যান্য কর্মকর্তা, মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির সহ বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X