সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০২:২৫ পিএম
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময় পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা এবং ৬ নবজাতক চিকিৎসাধীন ছিল। রাতের দিকে এক মায়ের অনুরোধে রুমের এসি বন্ধ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। এ সময় রুমে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় শিশুদের শ্বাসকষ্ট শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের দিকে, সকাল ৬টার পর থেকে শিশুদের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ওই কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এবং এসি বন্ধ থাকায় অক্সিজেন সংকট বা সাফোকেশনের কারণে নবজাতকদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ক্রাইমসিন টিমসহ তদন্তকারী দল কাজ করছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে দুই দিন। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X