সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১২:৩৫ পিএম
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল থেকেই এসব এলাকার মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় শত বছর ধরে চাঁদপুরের একটি বিশেষ ধর্মীয় ধারা অনুসরণ করে আসছেন একাংশের মুসল্লিরা। ১৯২৮ সালে চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.) চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা রাখা এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের রীতি চালু করেন। সেই ঐতিহ্য অনুযায়ী আজও তার অনুসারীরা মধ্যপ্রাচ্যের সময়সূচির সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

এবারের ঈদে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ একাধিক গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলা এবং মতলব উত্তর উপজেলায় কাইতাড়া, উভারামপুর, টোরামুন্সিরহাট, পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী ও দেওয়ানকান্দিসহ বিভিন্ন গ্রামে ঈদ উদ্‌যাপন করা হয়।

স্থানীয়ভাবে জানা গেছে, বুধবার সকাল থেকে সমেশপুর ঈদগাহ মাঠ, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠ এবং সাদ্রা দরবার শরীফ মাঠসহ মোট ১২টি ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি উত্তর সাদ্রা বায়তুল সালাম জামে মসজিদ, দক্ষিণ সাদ্রা জামে মসজিদ, উত্তর ও দক্ষিণ অলিপুরের বিভিন্ন মসজিদ, বলাখাল, পাঁচানী ও দেওয়ানজিকান্দিসহ মোট ১৮টি মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়।

সব মিলিয়ে চাঁদপুর জেলার প্রায় ৩০টি নির্ধারিত স্থানে এবং আশপাশের ছোট-বড় অসংখ্য জামাতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি শুরু করেন, যা ঈদুল আজহার অন্যতম প্রধান ধর্মীয় অনুশাসন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X