মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পটিয়াসহ অর্ধশতাধিক গ্রামে আগামীকাল উদযাপিত হবে ঈদুল আজহা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
পটিয়াসহ অর্ধশতাধিক গ্রামে আগামীকাল উদযাপিত হবে ঈদুল আজহা

বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার আগেই দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। প্রতিবছরের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করছেন।

এই ব্যতিক্রমী ধর্মীয় চর্চা দীর্ঘদিন ধরে চলমান থাকলেও একই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপন নিয়ে প্রতি বছরই আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

বাংলাদেশ–এর দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ প্রায় আড়াই শত বছর ধরে এই রীতি অনুসরণ করে আসছেন।

দরবার সূত্রে জানা যায়, হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা গ্রহণযোগ্য—এমন ফতোয়ার ভিত্তিতে ঈদ ও রোজা পালনের প্রচলন করেন। সেই ধারাবাহিকতায় সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার খবরের ভিত্তিতে তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

মির্জাখীল দরবার শরীফের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই জানান, আমরা হানাফি মাজহাবের অনুসারী। আরব বিশ্বের চাঁদ দেখার খবর গণমাধ্যমে নিশ্চিত হওয়ার পর বৈজ্ঞানিকভাবে চাঁদের অবস্থান বিবেচনা করে আমরা ঈদুল আজহা উদযাপন করি।

তিনি আরও বলেন, এটি কোনো বিরোধ নয় বরং শতবর্ষী ধর্মীয় ঐতিহ্য ও অনুশাসনের অংশ।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়া উপজেলার অন্তত ৫০টির বেশি গ্রামে লক্ষাধিক মানুষ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

উল্লেখযোগ্য গ্রামগুলোর মধ্যে রয়েছে—সাতকানিয়ার মির্জাখীল, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, লোহাগাড়ার কলাউজান, বড়হাতিয়া, চুনতি; বাঁশখালীর ছনুয়া, চাম্বল, শেখেরখীল; পটিয়ার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া, মোহাম্মদ নগরসহ বিভিন্ন এলাকা। এ ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং ভারত, মিয়ানমার, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনুসারীরাও একই নিয়মে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বাংলাদেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করা হয়। দেশের অধিকাংশ মুসলমান সেই ঘোষণার ভিত্তিতেই ঈদ উদযাপন করেন। তবে স্থানীয়ভাবে কিছু সম্প্রদায় দীর্ঘদিন ধরে সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের একজন ইসলামি গবেষক বলেন, চাঁদ দেখার বিষয়ে মাজহাবভেদে মত রয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসরণ করলে মুসলিম সমাজে ঐক্য আরো দৃঢ় হয়। একই দেশে একাধিক দিনে ঈদ হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, এটি বহুদিনের চর্চা। আইন-শৃঙ্খলার কোনো সমস্যা না হলে সাধারণত প্রশাসন এতে হস্তক্ষেপ করে না। দীর্ঘদিন ধরে এটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়ে আসছে।

এদিকে, বিশ্বাস ও বাস্তবতার মাঝে ব্যতিক্রমী রমজান দক্ষিণ চট্টগ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের আগাম ঈদ পালন একদিকে শতবর্ষী ধর্মীয় ঐতিহ্য, অন্যদিকে জাতীয় ঐক্য ও চাঁদ দেখার নীতিমালা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে রয়েছে। রমজান ও ঈদের সময় প্রতিবছরই এই অঞ্চলে এমন ব্যতিক্রমী চিত্র দেখা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X