সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টাঙ্গাইলে নিহত নওগাঁর ১০ জনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:২৫ পিএম
টাঙ্গাইলে নিহত নওগাঁর ১০ জনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনায় নওগাঁর ১০ জনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতদের মধ্যে ৯ জন নওগাঁর মান্দা উপজেলার এবং একজন নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানো হয়।

এর আগে, গত সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তিরা সবাই ঢাকার বিভিন্ন এলাকায় চুল ব্যবসার সাথে জড়িত ছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে তারা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু একটি দুর্ঘটনা তাদের সেই আনন্দকে চিরতরে বিষাদে পরিণত করল। প্রিয়জনদের হারিয়ে নিহতদের পরিবার ও পুরো গ্রাম জুড়ে এখন চলছে মাতম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X