সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জমে উঠেছে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পশুর হাট

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:১০ পিএম
দিনাজপুরের আফতাবগঞ্জ পশুর হাটে উপচে পড়া ভিড়

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এর মধ্যে জমে উঠেছে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এর ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। সকাল গড়াতেই হাটজুড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার আফতাবগন্জ পশুর হাটে গিয়ে দেখা যায়, পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছেন হাটে, কেউ একা এসেছেন, কেউ এসেছেন দলবেঁধে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে। ক্রেতা-বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবেরই অংশ।

শুধু এই গরুর হাটে নয় উপজেলার প্রতিটি হাটেই পছন্দের কোরবানির পশু কিনতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। দাম যাই হোক শেষ পর্যন্ত পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা, আবার অনেকেই দাম বেশির কারণে কিছুটা অপেক্ষা করার চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন।

গরুর হাটে আসা কুশদহ ইউনিয়নের ক্রেতা রানা মিয়া বলেন, “বাজার অনেকটাই চড়া। মূল্যের তুলনায় অনেক বেশি দাম চাওয়া হচ্ছে। ফলে অনেক দরকষাকষি করে গরু কিনতে হচ্ছে।”

হাট ঘুরে দেখা গেছে, ৫০ থেকে ৬০ হাজার টাকা দামের গরু যেমন রয়েছে, তেমনি ১ লক্ষ থেকে৫ লক্ষ টাকার বেশি মূল্যের গরুও উঠেছে হাটে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন।

উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বিক্রেতা ওবাইদুর রহমান বলেন, “যারা এক লক্ষ টাকার কোরবানি দেওয়ার চিন্তা করেছেন, তারা ৮০ থেকে ৮৫ হাজার টাকার গরু কিনছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”

পার্বতীপুর উপজেলার ভোবানীপুরের খামরী আনারুল ইসলাম বলেছেন, এ বছর দেশীয়ভাবে লালন-পালন করা গরুর চাহিদা তুলনামূলক বেশি। অনেক খামারি ও ব্যবসায়ী মনে করছেন, কোরবানির আগে এটি শেষ বড় হাট হওয়ায় ভালো দামে পশু বিক্রির সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলায় গরু ও ছাগলসহ মোট কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ১৮ হাজার ৯৫৭টি। আর বিক্রির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ২৭ হাজার ৭১৪টি পশু। ফলে স্থানীয় চাহিদা পূরণের পর বাইরেও পশু সরবরাহের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

সব মিলিয়ে কোরবানির ঈদকে ঘিরে নবাবগঞ্জে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত হচ্ছেন উপজেলার মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X